spot_img
spot_img

মুজাহিদরা কখনোই বাতিলের কাছে নত হয়নি: সিরাজুদ্দীন হক্কানী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হাক্কানী বলেছেন, মুজাহিদরা কখনোই বাতিলের কাছে নত হয়নি এবং তারা কখনোই আত্মসমর্পণ করেনি। বরং তারা প্রতিরক্ষা ফ্রন্টে (সীমান্ত ও সম্মুখভাগে) দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং নিজেদের জিহাদ ও ত্যাগের মাধ্যমে তা রক্ষা করে গেছে।

তিনি বলেন, কঠিন পরিস্থিতি এবং বড় বড় চ্যালেঞ্জ, কোনোটাকেই তারা গুরুত্ব দেয়নি। এসব কষ্ট ও বাধার মধ্যেও আল্লাহ তাদেরকে দিয়েছেন দৃঢ় অবিচলতা ও উচ্চ মনোবল।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ হওয়া তাদের দৃষ্টিতে এক অনন্য নিয়ামতে পরিণত হয়েছে। আর আল্লাহর পথে মৃত্যু তাদের কাছে এমন এক মহান লক্ষ্য, যার দিকে তারা গভীর আগ্রহ ও আন্তরিকতা নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যায়।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ