spot_img
spot_img

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরুতে প্রস্তুত আমেরিকা: দেশটির প্রতিরক্ষামন্ত্রী

ইরান কোনো চুক্তিতে রাজি না হলে আমেরিকার সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো কার্যকর নৌবাহিনী নেই। ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে ইরানের সঙ্গে যুদ্ধসংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

হেগসেথ বলেন, চীন আমেরিকাকে আশ্বস্ত করেছে যে তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না।

হরমুজ প্রণালি প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রণালি উন্মুক্ত রাখতে সহায়তার জন্য অন্যান্য দেশকে স্বাগত জানাবে ওয়াশিংটন।

পিট হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন, ইরানের ওপর নৌ-অবরোধ ততদিন জারি রাখবে আমেরিকা। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি বেঁচে আছেন।

পিট হেগসেথ বলেন, ইরান, তোমরা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ ও সোনালি সেতুবন্ধন বেছে নিতে পারো এবং আমরা আশা করি, তোমরা ইরানের জনগণের স্বার্থে সেটিই করবে।

তিনি বলেন, কিন্তু ইরান যদি ভুল পথ বেছে নেয়, তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত বোমা হামলার মুখোমুখি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ