spot_img
spot_img

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের অপেক্ষায় এরদোগান: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তিনি ফোরামে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে এসব কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে শাহবাজ শরিফ তুরস্কের আতিথেয়তার প্রশংসা করে দেশটিকে তার ‘দ্বিতীয় নিবাস’ হিসেবে অভিহিত করেন। এই সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিও তার সঙ্গে রয়েছেন।

ফোরামের সাইডলাইনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বেশ কয়েকজন বিশ্বনেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ‘ম্যাপিং টুমরো, ম্যানেজিং আনসার্টেনিটিজ’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ