spot_img
spot_img

ইরানে আবার হামলা শুরুর হুমকি ট্রাম্পের

যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, কিন্তু (ইরানের বন্দরগুলোর ওপর) অবরোধ বহাল থাকবে। কাজেই একটি অবরোধ থাকবে, সেই সঙ্গে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে।’

দুই সপ্তাহের আমেরিকা-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় রয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ