spot_img
spot_img

হরমুজ প্রণালিতে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজটি এবং এর ভেতরে থাকা সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানা যায়।

আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স জানায়, ইরানি দুটি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান এই জলপথ খুলে দিতে রাজি হয়েছে। তবে শনিবার (১৮ এপ্রিল) ইরান তার অবস্থান পরিবর্তন করে। ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের বন্দরের ওপর মার্কিন অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালিতে কড়াকড়ি জারি থাকবে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ