spot_img
spot_img

দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতে পররাষ্ট্র সচিব

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করেন।

শনিবার (১৮ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠক চলাকালে মিশ্রি হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এই উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে ইরান সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতগামী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের প্রক্রিয়াটি যেন দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ও নিরাপদ করা হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে ওই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও ভারতের পক্ষ থেকে সমুদ্রপথে নিরাপদ পণ্য পরিবহন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ