spot_img
spot_img

ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না বললেন ট্রাম্প, হোয়াইট হাউস বলছে যাবেন

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার (১৯ এপ্রিল) হোয়াইট হাউসের এক কর্মকর্তা ভ্যান্সের পাকিস্তান সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। যদিও এর কিছুক্ষণ আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন না।

রোববার সকালের দিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলকে পাঠাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইসলামাবাদে পৌঁছাবেন। ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

তবে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, গতবার ব্যর্থ হওয়া আলোচনার নেতৃত্ব দেওয়া ভ্যান্স এবার যাচ্ছেন না। দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি চমৎকার মানুষ।

কিন্তু এই মন্তব্যের পরপরই হোয়াইট হাউস অবস্থান পরিবর্তন করে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় যোগ দেবেন। গত ১১-১২ এপ্রিলের বৈঠকেও এই ত্রয়ী উপস্থিত ছিলেন।

আগামী বুধবার আমেরিকা ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ