ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের সঙ্গে বিদ্যমান সব সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ।
তিনি বলেন, যে সরকার আন্তর্জাতিক আইন বা ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা লঙ্ঘন করে, তারা অংশীদার হতে পারে না। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উত্থাপন করবে স্পেন।
রোববার (১৯ এপ্রিল) আন্দালুসিয়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই হামলা বৈশ্বিক তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি সৃষ্টি করেছে।
অন্যদিকে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন, ইসরাইল মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ইইউর সঙ্গে করা চুক্তির শর্ত ভঙ্গ করছে।
সূত্র: পলিটিকো











