হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ মাহদী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছেন।
এর আগে এ মাদরাসায় আসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সেখানে এসে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন।











