spot_img
spot_img

সরকার ফ্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে: মাওলানা শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান বলেছেন, সরকার জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে একতরফাভাবে দেশ পরিচালনা করছে। সরকার কোনকিছুই তোয়াক্কা না করে ভয়াবহ ফ‍্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে এক দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। এবং সরকার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের সংকট দেশের সামগ্রিক অর্থনীতি ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। যদিওবা সরকার সংসদে জ্বালানি সংকট বাংলাদেশ নেই বললেও মালিক ও চালকরা বলছেন, জ্বালানি তেলের সংকটে কারণে পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সকল ফিলিং স্টেশনগুলোতে তেল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর – ঘণ্টা সময় ব্যয় করছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চালকরা। এই দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এতে তাদের সময় ও শ্রম নষ্ট হচ্ছে।

মহানগর জামায়াতের ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, চাকসুর ভিপি মুহাম্মদ ইব্রাহিম রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চাকসুর ভিপি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, উত্তরের সভাপতি মোমিনুল হক, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ