spot_img
spot_img

দুর্নীতির প্রশ্ন উঠায় নেপালের জেন-জি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিনিয়োগ ক্ষেত্রে দুর্নীতির প্রশ্ন উঠায় পদত্যাগ করলেন নেপালের জেন-জি আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং।

বুধবার (২২ এপ্রিল) নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টগুলোতে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় শক্তি আর কিছু নেই।

তিনি এবিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে তদন্তের উপর জোর দিয়ে বলেন, জনজীবন স্বচ্ছ হওয়া উচিত।

এছাড়া উত্থাপিত দুর্নীতির প্রশ্নের প্রতি সমর্থন জানিয়ে বলেন, নেতৃত্বকে জবাবদিহি করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের প্রেস উপদেষ্টা দীপা দাহাল স্বরাষ্ট্রমন্ত্রী গুরুংয়ের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাহাল এবিষয়ে আরো জানান, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ