spot_img
spot_img

জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, বাসের ভাড়া বাড়ল, তেলের দাম বাড়ল, গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের ভয়াবহ দশা। এসব জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আম্মার বলেন, সারা দেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।

তিনি বলেন, সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।

তিনি আরও বলেন, জ্বালানি, পরিবহণ ভাড়া ও বিদ্যুৎ সংকট সবার জন্যই গুরুত্বপূর্ণ ইস্যু হলেও দল ক্ষমতায় থাকায় অনেকে প্রতিবাদ করছেন না। বরং যারা এসব বিষয়ে কথা বলছেন, তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আম্মার বলেন, মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি যোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ