গাজ্জা ও লেবাননে গণহত্যা ও বর্বরতা চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তুরস্কের নারীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) জুম’আ শেষে আঙ্কারার ঐতিহাসিক বায়রাম মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
‘তুর্কি আল আকসা নারী ইউনিয়ন’ নামের একটি নারী সংগঠন এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে শত শত নারী ও মেয়ে শিশুকে বায়রাম মসজিদ প্রাঙ্গণে অবস্থান গ্রহণ করে ইসরাইলের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়।
এসময় তাদের প্ল্যাকার্ডগুলোতে লিমা খিজির, তাসনিম আবিদা, শামসানে ও ডা. হুসসাম আবু সাফিয়া সহ ইসরাইল কর্তৃক হত্যার শিকার বিভিন্ন নারী, শিশু ও পুরুষ ব্যক্তিত্বের ছবি, প্রতিবাদী স্লোগান ও বক্তব্য শোভা পাচ্ছিলো।
তারা ইহুদিবাদী ইসরাইল সরকার কর্তৃক গৃহীত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড আইন, পশ্চিম তীরের ভূমি অধিগ্রহণ আইন, গাজ্জা ও লেবাননে দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানান। অবিলম্বে এর অবসান ও প্রতিকারে তুরস্কের সরকার ও বিশ্বনেতাদের এগিয়ে আসার আহবান জানান।
সূত্র: আল জাজিরা











