spot_img
spot_img

উন্নয়নমূলক কাজে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শুধু খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

খাল খনন কাজের উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী নগরকান্দা থানা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ ও জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অপরিহার্য।

একই দিনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ‘হ্যান্ড স্প্রে মেশিন’ বিতরণ করেন তিনি।

কৃষি উৎপাদন বাড়াতে সরকারের নিরলস প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ