বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
ঢাকার সুইস দূতাবাস এক বার্তায় জানায়, বৈঠকে রাষ্ট্রদূত সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের সমর্থনের প্রশংসা করেন।
এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহের কথাও জানায়।











