লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) ভোরে লেবাননের হানিন শহরে এই হামলা চালানো হয় বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
সংস্থাটি বলেছে, হানিনে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতেও নাকুরা শহরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলার পর রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়।











