spot_img
spot_img

শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে স্বৈরাচার সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার শুধু শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেনি, সবাইকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করেছে। পুরো দেশের অর্থনীতিকে আমদানি-নির্ভর করা হয়েছে। একই সঙ্গে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে বন্ধ হওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শ্রমিকদের কর্মসংস্থান হবে। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ-আলোচনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের উৎসাহিত করা হচ্ছে, যেন তারা এ দেশে কলকারখানা তৈরি করে। খেটে-খাওয়া মানুষ ভালো থাকলে এ দেশ ভালো থাকবে।

হকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, যানজটসহ সাধারণ মানুষের সমস্যার কারণে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের পরিবারের কথা চিন্তা করে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সরকার এ দেশের খেটে-খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জায়গা ঠিক করে ধীরে ধীরে হকারদের পুনর্বাসন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ