হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আমেরিকা।
শুক্রবার (১ মে) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, টোলের আড়ালে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকেও কোনো ধরনের অর্থ দেওয়া যাবে না। যারা অর্থ দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এ পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হতো। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকসহ উপসাগরীয় সব আরব দেশ হরমুজ প্রণালি দিয়ে তাদের জ্বালানি পণ্য বিশ্বের অন্যান্য দেশে সরবরাহ করে।
সূত্র: রয়টার্স











