spot_img
spot_img

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না: আখতার

শ্রমিকদের তুচ্ছার্থে ‘তুই’ সম্বোধন করা চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা দিতে হবে। সম্বোধন, আহ্বান বা যে কোনো কথা বলার ক্ষেত্রে তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আখতার বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমের সঙ্গে যুক্ত। কিন্তু শ্রমিকদের অধিকার এখনো তাদের কাছে পৌঁছায়নি। এখনো শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারকে সঠিকভাবে ভরণপোষণ দিতে ব্যর্থ হন।

তিনি বলেন, শ্রমিকের সন্তানদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে, তারা লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। তাদেরও শ্রমিকের কাজ ও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। বংশানুক্রমিকভাবে শ্রমিকদের শ্রমের ঘানি টানতে হয়। সেখানে আর কোনো রূপান্তর সম্ভব হয়ে ওঠে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ