spot_img
spot_img

বিএনপি যা বলে তাই করে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিচ্ছেন। বিএনপি যা বলে, তাই করে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতি ফিরে পাবে। আজ আমরা এই নদী খনন কর্মসূচির উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন করা হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ