spot_img
spot_img

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি করল মুসলিম দেশ কসোভো

ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক গড়ল ইউরোপের মুসলিম দেশ কসোভো।

সোমবার একটি ভার্চুয়াল সম্মেলনের মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

কসোভার সম্পর্ক স্থাপনকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি।

সোমবারের ওই ভার্চুয়াল সম্মেলনে কসোভোর প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা, ইসরাইলের পক্ষে ছিল গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি। দুই নেতা চুক্তিতে সই করেন।

এদিন কসোভো জানায়, তারা জেরুসালেমে দূতাবাস খুলতে যাচ্ছে।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় দুই দেশের মধ্যে এ সম্পর্ক স্থাপন হলো।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা কসোভো ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করলাম।’

কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় লেখার কাজ শুরু হলো।’

এর আগে আরব আমিরাত ও কয়েকটি মুসলিম প্রধান দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করে।

উৎস, ডয়চে ভেলে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ