শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার স্মরণে আগামী ৮ মে ‘শাপলার শহীদগাঁথা ৫ মে‘র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শাপলা স্মৃতি সংসদ। জাতীয় জাদুঘরে আয়োজিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে, অনুষ্ঠান সফলে গত রোববার মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মোহাম্মদ সুলাইমান, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাত প্রমুখ।











