spot_img
spot_img

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন স্বার্থে আঘাত লাগলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ওই অঞ্চলে (হরমুজ প্রণালী) পরিচালিত মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’ এর কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।

সম্প্রতি ফক্স নিউজের একটি বিশেষ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটিগুলো ছড়িয়ে আছে এবং সেগুলো আধুনিক সব মারণাস্ত্র ও সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেরা সব প্রযুক্তির অধিকারী।’

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, মার্কিন নৌবাহিনী বা তাদের কোনো প্রকল্পে হস্তক্ষেপ করা হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না।

ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, কেবল শক্তিশালী উপস্থিতির মাধ্যমেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, মার্কিন রণতরি এবং কৌশলগত সরঞ্জামগুলো নির্দিষ্ট অবস্থানে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সেগুলোর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অধীনে পরিচালিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওয়াশিংটন যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ