২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে নারকীয় হত্যাযজ্ঞ চলায় হাসিনা সরকার। সেই হত্যাকাণ্ড নিয়ে টুইটারে টুইট করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৫ মে) সেই পোস্টটি শেয়ার করেন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
ক্যাপশনে তিনি লেখেন, “মনে পড়ে কী ওই রাতের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কথা?”
পাঠকের জন্য হুবহু তার ক্যাপশনটি দেওয়া হলো-
‘মনে আছে কি ২০১৩ খৃস্টাব্দের ৫ মে মহানগর ঢাকার সেই কাল রাত্রির কথা? শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত আলেম, মদরাসা শিক্ষক ও তালেব এলেমদের সেই সমাবেশের কথা? রাত ১০টা ২০মিনিটে তখনকার টুইটারে টুইট করে বেগম খালেদা জিয়া সতর্ক ও সচেতন করেছিলেন সবাইকে। মনে পড়ে কি তাঁর সেই আকুতির কথা। এর পরের রক্তসিক্ত ঘটনাবলীর কথা সকলেই জানেন। তবে মনে পড়ে কি ওই রাতের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কথা?’











