spot_img
spot_img

সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থা

ফেনীর সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন এবং চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীস্থ ৪ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে সব বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশ ইন, মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য দিতে সীমান্তবাসীকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানিয়েছে বিজিবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ