spot_img
spot_img

নিজেদের দুর্বলতা খুঁজে উন্নতির আহ্বান আইজিপির

বাংলাদেশ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আজ (সোমবার) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সম্পন্ন করলাম। ডিসিপ্লিন ফোর্স আমরা, কিন্তু আমাদের টাইমিংটা সব জায়গায় একটু এলোমেলো হচ্ছে। আমাদের সংখ্যা অনেক বেড়েছে, কোয়ালিটি দিন দিন কমছে। আমরা আমাদের নিজেদের দুর্বলতাগুলো খুঁজি এবং এটা ডেভেলপ করার চেষ্টা করি।

এরপর সভাপতির বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যদিও আমাদের কিছু ভুলত্রুটি হয়েছে। কারণ দুপুরের পরে বৃষ্টির কারণে আমাদের টাইমিং ম্যানেজমেন্টে একটু হেরফের হয়েছে। এই কারণে আমি এই ক্রীড়া কমিটির সভাপতি হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত দৌড়, বালিশ পাসিং, বেলুন ফোটানোসহ যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসব খেলায় কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বিকেল থেকে পুরো গ্রাউন্ডে নানা খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যরা ছাড়াও তাদের স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ