spot_img
spot_img

কলকাতায়ও বুলডোজার তাণ্ডব শুরু করেছে বিজেপি সরকার

কলকাতাতেও শুরু হয়েছে বুলডোজার তাণ্ডব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতার তপসিয়ার তিলজলা এলাকায় একটি চামড়ার কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই কারখানার সামনে পৌঁছে যায় জেসিবি।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বহুতলটি অবৈধভাবে নির্মিত। তাই তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

এ ক্ষেত্রে আলাদা করে কসবা, তিলজলা, মোমিনপুর ও একবালপুরের মতো এলাকার কথা উল্লেখ করেছেন শুভেন্দু। এসব অবৈধ নির্মাণ বলে অভিযোগ তুলে বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন কেটে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

এদিকে তড়িঘড়ি বুলডোজার চালানোর এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এভাবে বহুতল ভেঙে দেওয়াকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন।

ওই বহুতলের ভাড়াটেদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে বেআইনি কাজে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান নওশাদ সিদ্দিকী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ