spot_img
spot_img

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।

শুক্রবার (১৫ মে) বাদ জুমা চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সহিংসতায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলা করা হচ্ছে। অবিলম্বে এসব হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয় সংসদ থেকে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা জানানোর আহ্বান করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর নীরবতা এ ধরনের নির্যাতনকে আরও উৎসাহিত করছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর হেফাজতের সদস্য সচিব মাওলানা এনামুল হক মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা এমদাদ উল্লাহ সোহাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ