ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সিলেটে হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত ও পরিদর্শন করেছেন।
রোববার (১৭ মে) তিনি মাজার জিয়ারত ও পরিদর্শন করেন।
ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের হাইকমিশনার সুফি সাধক হযরত শাহজালাল (রা.) এর মাজারে ফাতিহা পাঠ করেছেন।
এর আগে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান এডুকেশন এক্সপোতে অংশ নেন পাকিস্তানের হাইকমিশনার।











