spot_img
spot_img

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা নতুন ফোর্স রিনেম করি বা রেইজ করি, সেখানে হয়তো তারা (আমেরিকা) নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে। সেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ