জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে ‘তবু আমারে দেব না ভুলিতে’ শীর্ষক নজরুল মঞ্চে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবির নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় নজরুল মঞ্চের সামনে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের নজরুলপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে পুরো ত্রিশালজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।











