spot_img
spot_img

জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে: উলামা মাশায়েখ পরিষদ

আগামী অর্থবছরের জন্য জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তারা।

তারা বলেছেন, বাজেট ট্যাক্স ও ঋণনির্ভর না হয়ে উৎপাদনমূলক কার্যক্রম বৃদ্ধিমুখী হওয়া দরকার। একই সঙ্গে বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং বরাদ্দ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নে সুদভিত্তিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা দরকার।

রোববার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘প্রাক-বাজেট সংলাপ: উলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি তার সরকারের সময়ে চূড়ান্ত হওয়া মসজিদের বেতন কাঠামো ও মডেল মসজিদের গেজেট কার্যকর করার আহ্বান জানান।

একই সঙ্গে ওয়াক্‌ফ স্টেটগুলোকে সরকারি ব্যবস্থাপনার আওতায় আনা, পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং চালুর উদ্যোগ গ্রহণ এবং লুটপাট হওয়া ইসলামী ব্যাংকগুলোকে ভর্তুকি দিয়ে হলেও টিকিয়ে রাখার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।

সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংলাপে বিভিন্ন প্রস্তাব পেশ করেন মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার এমপি, জয়নুল আবেদীন এমপি, বর্ষীয়ান আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আবুল কাসেম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, অধ্যক্ষ ড. মাওলানা মহিউদ্দিন আহমেদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা আ ন ম হেলাল উদ্দিন, মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মীম আতিক উল্লাহ, অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ, মুফতি মহিউদ্দিন, মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান ও মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ