spot_img
spot_img

আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, পুনর্নির্বাচনের মাধ্যমে ইরানের রাজনীতিতে গালিবাফের অবস্থান আরও শক্তিশালী হলো। বর্তমানে আমেরিকার সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

এদিকে আমেরিকার সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ‘চুক্তির খুব কাছে আছি, আবার অনেক দূরেও আছি।’

তবে তার এমন মন্তব্য খুব একটা আশার আলো দেখাচ্ছে না। বিশেষ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চলতি সপ্তাহে চুক্তি না হলে আবার ইরানে সামরিক অভিযান শুরু করা হবে।

আমেরিকান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। বরং বেশ কিছু জটিল বিষয় পরে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল ছাড় এবং পারমাণবিক কর্মসূচি।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ