spot_img
spot_img

শান্তি চুক্তিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা চীনের প্রেসিডেন্টের

আমেরিকা-ইরান আলোচনায় ‘গঠনমূলক ভূমিকা’ রাখার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।

সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রেসিডেন্ট শি বলেন, ‘আমি জানি আপনি সম্প্রতি ইরান সফর করে এসেছেন এবং বর্তমান শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা পালন করছেন। যুদ্ধ বন্ধে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার আমরা প্রশংসা করি।’

চীন সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন শি জিনপিং।

এ সফরে শেহবাজ শরিফের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি সম্প্রতি তেহরানে ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্লেষকদের মতে, আমেরিকা-ইরান কূটনৈতিক আলোচনায় পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শান্তি চুক্তিতে পাকিস্তানের অবদানের প্রশংসা করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছিলেন, পাকিস্তান আমেরিকার প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ