spot_img
spot_img

ঈদের নামাজ শেষে বাবা- মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার দিন বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার কিছু পরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও দলের নেতা-কর্মীরা।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা ঈদের নামাজে অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ