spot_img
spot_img

গাজ্জায় শহীদ হওয়া ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ দাবি ইসরাইলের

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী গাজ্জায় নিহত ১৭০ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য সংগঠনের সদস্য বলে দাবি করেছে। তবে এই দাবির সমর্থনে প্রকাশিত তথ্যকে প্রশ্নবিদ্ধ করে এর বিরোধিতা করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

১ অক্টোবর ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের গোয়েন্দা তদন্তে গাজ্জা যুদ্ধে নিহত ১৭০ জনকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া হলেও তারা বিভিন্ন সংগঠনের সামরিক শাখার সদস্য ছিলেন। ইসরাইলি বাহিনীর প্রকাশিত তালিকায় ১১৮ জনকে হামাসের সামরিক শাখা এবং ৪৯ জনকে ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন, ইসরাইলের এমন দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই। এ বিষয়ে তিনি শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানান।

আলবানিজ আরও অভিযোগ করেন, পশ্চিমা গণমাধ্যম তথ্য যাচাই শুরু করার পরও ইসরাইল অপতথ্য ছড়ানো বাড়িয়ে দিয়েছে। তার দাবি, গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ বিভিন্ন গল্প তৈরি করছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের প্রকাশিত তথ্যের মধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নথি ও মাঠপর্যায়ে উদ্ধার করা বিভিন্ন উপাদান রয়েছে।

সূত্র : ইসরাইলি সামরিক বাহিনী, জাতিসংঘ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ