spot_img
spot_img

ঈদের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল: অর্থমন্ত্রী

এবার ঈদুল আজহার আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় নিজ পৈতৃক বাড়িতে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমেছে। এর ওপর বিগত সরকারগুলো দেশের ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। তাই এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে একটু সময় দিতে হবে। আর এই সময়টা জনগণকে একটু ধৈর্য ধরতে হবে।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ও পারস্পরিক সম্মানবোধের শিক্ষা দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ