spot_img
spot_img

মশা মারতে ফ্লোরিডা নয়, মেয়রকে ডোবার পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তিনি এ নির্দেশনা দেন।

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সফরটির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরটি বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে হওয়ার কথা ছিল। প্রতিনিধিদলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে আরও পাঁচ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা, জনস্বার্থ ও বাস্তবভিত্তিক কাজের প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ