spot_img
spot_img

রক্ষীবাহিনীর হাতে নিহতদের স্মরণে ইনকিলাব মঞ্চের গায়েবানা জানাজা আজ

স্বাধীনতার পরবর্তী সময়ে রক্ষীবাহিনীর হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা, সাধারণ বাংলাদেশি নাগরিকদের রুহের মাগফিরাত কামনায় এবং সেসময়কার পাশবিক নির্যাতনের শিকার নারীদের স্মরণে রাজধানীতে এক গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত আয়োজনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ৷

আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে অবস্থিত ‘শহীদ ওসমান হাদি চত্বরে’ এই বিশেষ কর্মসূচি পালন করা হবে৷

সোমবার (১ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে দেশের মানুষকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষীবাহিনীর হাতে নিহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় এবং ধর্ষণের শিকার নারীদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বরে মঙ্গলবার বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ