কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে গত ২ ফেব্রুয়ারি সম্প্রচারিত প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই রিট নিয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এরআগে গত ২ ফেব্রুয়ারি ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা।











