spot_img
spot_img

ইরানের পতন অবশ্যম্ভাবী : নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যে মূল্য দিয়েছে তা খুবই চড়া এবং এর পতন অবশ্যম্ভাবী।

সামাজিক মাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ইরানে সন্ত্রাসের রাজত্বের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। এটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না এবং আমি আপনাদের বলছি, এর পতন অবশ্যম্ভাবী।

এদিকে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। সোমবারের এক ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন সবাই ‘ইসরাইলকে ঘৃণা করে’। একই সঙ্গে তিনি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরাইলের সম্মতি দাবি করেন।

নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরাইলকে ঘৃণা করে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।

লেবাননে সংঘাত বৃদ্ধির বিষয়ে হওয়া ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। অ্যাক্সিওসের বর্ণনা অনুযায়ী এই ফোনকলটি ছিল অশ্লীল গালাগালিতে ভরপুর।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ