spot_img
spot_img

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ এবং এ বিষয়ে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ