spot_img
spot_img

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ; ধর্ষক পরিমল ভক্ত গ্রেফতার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারের পর পরিমলকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ওসি তদন্ত রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

গ্রেফতার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ