spot_img
spot_img

আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি; বাঁচতে চাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে যাও

ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা। এর পাল্টা জবাবে জর্ডান, বাহারাইন ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাও’।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্বাস আরাগচি লেখেন, ‘রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, আমেরিকা আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।’

আরাগচি বলেন, ‘পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।’

এর আগে, ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, সিরিক, মিনাব এবং জাস্কে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়। এরপর বন্দর আব্বাস, কেশম ও সিরিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ