spot_img
spot_img

ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক: গভর্নর

ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তবে আর্থিক খাতের স্বার্থে দ্রুত এটি সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) ব্যাংকার্স সভায় এ কথা জানান গভর্নর। পরে সাংবাদিকদের বিষয়টি জানান এবিবি সভাপতি মাসরুর আরেফিন।

এবিবি সভাপতি মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও এই পরিস্থিতিকে কেবল ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে নয়, রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

সবচেয়ে বড় ব্যাংকটিতে গ্রাহকের আস্থার সংকট অন্যান্য ব্যাংকেও পড়ার আশঙ্কা করেন তারা। এর প্রেক্ষিতে দ্রুত সমাধানের আশ্বাস দেন গভর্নর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ