spot_img
spot_img

চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখান করল ইরান

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটেছে। তবে তার এই দাবি প্রত্যাখান করেছে ইরান।

ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান এখনো আমেরিকার সঙ্গে কোনো চুক্তির খসড়ায় অনুমোদন দেয়নি। তবে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে স্বাক্ষর করার বিষয়টি তেহরান বিবেচনা করতে পারে, এমন একটি সম্ভাবনা রয়েছে।

আলোচিত এই শান্তি চুক্তির উদ্দেশ্য হলো, প্রণালিটি খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ তুলে নেয়া। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যেকোনো চুক্তির জন্য সম্ভবত আরও আলোচনার প্রয়োজন হবে।

সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সাথে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে এবং অনুমোদিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, আজ সন্ধ্যায় (স্থানীয় সময়) ইরানের বিরুদ্ধে নির্ধারিত বোমা হামলা বাতিল করেছি।’

ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সাথে যুক্ত ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স, ইরানের আলোচনা দলের ঘনিষ্ঠ এক অবহিত সূত্রের বরাত দিয়ে বলেছে, আমেরিকার সাথে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের কোনো খসড়া অনুমোদিত হয়নি।

দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম ট্রাম্পের এই ঘোষণাকে নাকচ করে দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট অতীতেও একই ধরনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ইরান একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে ঘোষণা দিচ্ছে, এ বিষয়ে ট্রাম্পের যেকোনো খবরকে তার পূর্ববর্তী বার্তা হিসেবেই গণ্য করা উচিত।’

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ