spot_img
spot_img

ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় প্রস্তুত ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা: মাওলানা মনসুর

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গভর্নর মাওলানা আমানুদ্দীন মনসুর বলেছেন, ইমারাতে ইসলামিয়ার মুজাহিদদের সংগ্রামী চেতনা এখনো অটুট ও শক্তিশালী। দেশের নিরাপত্তা বিঘ্নকারী ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত।

বাদাখশানের ওয়ারদুজ জেলায় হাফেজদের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাওলানা আমানুদ্দীন মনসুর আফগানিস্তানের সর্বোচ্চা নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার আদেশ ও ফরমান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার শত্রুদের সতর্ক করে তিনি বলেন, ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও ষড়যন্ত্র থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার বিরোধীরা যেন ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করে। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ইমারাতে ইসলামিয়ার অন্যতম অগ্রাধিকার।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ইমারাতে ইসলামিয়ার রাহবারের আদেশ ও নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত নেতিবাচক প্রচারণা থেকে নিজেদের দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বাদাখশান শিক্ষা অধিদপ্তরের ইসলামী শিক্ষা বিভাগের কর্মকর্তা মাওলানা ওয়াজিহুদ্দীন ফায়েক এবং কয়েকজন ধর্মীয় আলেমও বক্তব্য দেন। তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উন্নত প্রযুক্তি শেখার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার পর ধর্মীয় কেন্দ্র ও মসজিদ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ধর্মীয় ও আধুনিক শিক্ষা অর্জনের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হয়েছে।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ