spot_img
spot_img

হরমুজ প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে: হাবিবুল্লাহ সায়ারি

ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। কোনো জাহাজ অনুমতি ছাড়া এই কৌশলগত জলপথে প্রবেশ করতে পারবে না।

শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে ইরানের ড্রোন মোতায়েনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও খুব অল্প সময়ের মধ্যে এগুলো প্রস্তুত করা সম্ভব।

ইরানের ড্রোন সক্ষমতাকে খুবই উন্নত ও দ্রুত এর উৎপাদন বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না।

সূত্র: বার্তা সংস্থা তাসনিম

spot_img
spot_img
spot_img

সর্বশেষ