spot_img
spot_img

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ জুন) চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না। কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ দেখুন চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে। সংস্কার না করার কুফল আরও দেখতে পাবে জনগণ।

তিনি বলেন, সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। ইতোমধ্যে সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। জনগণ একদিকে, সরকার আরেক দিকে।

তিনি আরও বলেন, সীমান্তে জনগণ বিজিবিকে সহায়তা করছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছে। দুর্নীতি, বৈষম্যের দিকে গেলে সরকারকে খুব বেশি সময় দেওয়া হবে না। এখুনি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ