spot_img
spot_img

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ : আবদুল্লাহ শহীদ

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ। রোহিঙ্গা গণহত্যা বন্ধে আমরা বাংলাদেশের সঙ্গে একমত। এছাড়া মালদ্বীপে কর্মরত অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি করোনায় মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা দুটি চুক্তি স্বাক্ষর করবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ